Posts

Showing posts from July, 2021

শিক্ষা সফর

Image
 বাৎসরিক শিক্ষা সফর

পরীক্ষায় উত্তির্ন ছাত্র/ছাত্রীদের সার্টীফিকেট বিতরনের একাংশ

Image
পরীক্ষায় উত্তির্ন ছাত্র/ছাত্রীদের সার্টীফিকেট বিতরনের একাংশ আনুষ্টানিক ভাবে ডিজিটাল পোস্ট অফিসের ছাত্র/ছাত্রীদের মাঝে সাটিফিকেট বিতরন করা হয়।

আমাদের সাফল্য

আমাদের সাফল্য   ১। পোস্ট ই-সেন্টার থেকে ২০১৫-২০১৬ অর্থ বছরে ১৯,৭৬৬ জন বিভিন্ন বয়সী প্রশিক্ষণার্থী কম্পিউটারের উপর মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করেছে; পোস্ট ই-সেন্টার হতে ১৫ দিন হতে ৬ মাস মেয়াদী বিভিন্ন কোর্স চালু আছে এবং প্রশিক্ষণার্থীদেরকে পোস্টাল একাডেমী রাজশাহী হতে সনদপত্র প্রদান করা হয়। ২। ৫৫০০টি পোস্ট ই-সেন্টারে মোবাইল মানি অর্ডার সার্ভিস এবং পোস্টাল ক্যাশ কার্ড সার্ভিস চালু করা হয়েছে। ৩। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়-এর EGPP প্রকল্পের মাধ্যমে ৯,৯৮৭ জন অতিদরিদ্রদের মাঝে ৮,১১,৫৪,০০০ টাকা ভাতা প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে। ৪। জাতিসংঘের FAO এর অর্থায়নে বন বিভাগের ২,২৫৩ জন সুবিধাভোগিকে পোস্টাল ক্যাশ কার্ডের মাধ্যমে ৪,২০,৯৬,৯৭৫ টাকা ভাতা প্রদান চালু রয়েছে। ৫। ইউএনডিপি’র অর্থায়নে SWAPNO প্রকল্পের মাধ্যমে ২১৬ জনকে সর্বমোট ৪০,৩৪,৮৮০ টাকা পোস্টাল ক্যাশ কার্ডের মাধ্যমে প্রদান করা হয়েছে। ৬। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ২৪,৮৭৩ জন বয়স্ক-প্রতিবন্ধী-বিধবাদের মাঝে ১১,৭৮,২০,৮০০ টাকা ভাতা পোস্টাল ক্যাশ কার্ডের মাধ্যমে বিতরণ চলমাণন রয়েছে। ৭। স্থানীয় সরকার বিভাগের ISPP-JAWTNO প্রকল্পের আও...

ডিজিটাল ডাকঘর পরিচালনার পদ্ধতি

 ডিজিটাল ডাকঘর পরিচালনার পদ্ধতি প্রতিটি পোস্ট ই-সেন্টার ১ জন পরুষ ও ১ জন নারী উদ্যোক্তার মাধ্যমে পরিচালিত হয়। উদ্যোক্তাগণের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি পাশ এবং তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন। ডাক বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তাগণ স্থানীয় জনগণের সহযোগিতায় উদ্যমী ও কর্মঠ উদ্যোক্তাদের নিয়োগ করে থাকেন। উদ্যোক্তা নির্বাচনে গ্রামীন ডাকঘরের পোস্টমাস্টার, স্থানীয় জনপ্রতিনিধি, বিদ্যালয়ের শিক্ষক ও অন্যান্য গণ্যমান্য ব্যাক্তির সহযোগিতা গ্রহন করা হয়। প্রতিবন্ধী ও নারীকে উদ্যোক্তা নির্বাচনে অগ্রাধিকার প্রদান করা হয়।

সেবাসসূহ

সেবাসসূহ *কম্পিউটার কম্পোজ *প্রিন্টিং *স্ক্যানিং *ছবি প্রিন্ট *ই-মেইল *ইন্টারনেটের মাধ্যমে কলেজ ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ফলাফল *ইন্টারনেট ব্রাউজিং *দেশে-বিদেশে ভিডিও কনফারেন্স *আর্থিক সেবা *এজেন্ট ব্যাংকিং *সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় ভাতা প্রদান *ই-কমার্স *বিজনেস প্রসেস আউটসোর্সিং *কম্পিউটার প্রশিক্ষণ।

ডিজিটাল পোস্ট অফিসের লক্ষ

ডিজিটাল পোস্ট অফিসের লক্ষ *কম্পিউটারের উপর মৌলিক প্রশিক্ষণ প্রদান। *বিজনেস প্রসেস আউটসোর্সিং এর মাধ্যমে আত্বকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। *ব্যাংকিং সুবিধা বঞ্চিত জনগণকে ব্যাংকিং সুবিধা প্রদান। *ই-কমার্সের সেবা প্রদান। *প্রান্তিক জনগোষ্ঠীকে নিরাপত্তা বেষ্টনীর আওতায় ভাতা প্রদান। *বীমা পলিসি বিক্রয় এবং প্রিমিয়াম আহরণ ও বিতরণ করা। *ই-বিজনেস এর সম্প্রসারণ। *টেলিমেডিসিন সেবা প্রদান। *কৃষি তথ্য সেবা, বালাই ব্যবস্থাপনা ইত্যাদি সেবা প্রদান। *অন্যান্য ই-সেবা প্রদান।

এক নজরে ডিজিটাল পোস্ট অফিসের

Image
 এক নজরে ডিজিটাল পোস্ট অফিসের   বাংলাদেশের প্রেক্ষিত পরিকল্পনা (২০১০-২০২১): রুপকল্প ২০২১ বাস্তবে রুপায়ন”-এ ডাক সেবা উন্নয়ন অংশে বিধৃত অভ্যন্তরীণ ও আন্তজার্তিক ডাক নেটওয়ার্কগুলোর মধ্যে সঙ্গতি বিধান,দেশের সকল ডাকঘরের উন্নয়ন ও সম্প্রসারণ, গ্রাহক-উপযোগী পণ্য ও সেবা প্রদান,স্বল্প-সুবিধাযুক্ত এলাকাগুলোতে ডাকসেবার বিস্তার,উন্নয়ন,দারিদ্র্য নিরসন এবং আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহারে শহর ও গ্রামের মধ্যকার অসংগতি দুরীকরণে ডাক বিভাগ পোস্ট ই-সেন্টার ফর রুরাল কমিউনিটি প্রকল্প বাস্তবায়ন করছে।প্রকল্পটি ২৪.০১.২০১২ তারিখে একনেক কর্তৃক অনুমোদিত হয়।প্রকল্পটির মোট প্রাক্কলিত ব্যয় ৫৪০ কোটি ৯৪ লক্ষ টাকা এবং মেয়াদ ৩০ জুন ২০১৭।মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় দায়িত্বগ্রহণের পূর্বে প্রকল্পের ৫৫০৬টি ডাকঘরকে পোস্ট ই-সেন্টারে রুপান্তরিত করা হয়।মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের গতিশীল নেতৃত্বে নির্ধারিত মেয়াদের পূর্বেই ৮৫০০টি ডাকঘরকে পোস্ট ই-সেন্টারে রুপান্তরিত করা হয়েছে এবং পোস্ট ই-সেন্টার হতে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় ভাতাসমূহ প্রদান করা হচ্ছে।প্রকল্পটিতে বাস্তব অগ্রগতি শতভাগ অর্জন করা সম্ভব হয়েছে।